বিজয়নগরের পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত ০১ জন সিলেট থেকে গ্রেফতার।

আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১০:৪৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১০:৪৯:৪৫ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত ০১ জন সিলেট থেকে গ্রেফতার। 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন কাশিনগর এলাকার বাসিন্দা। গত ১৫-০৯-২০০৬ ইং তারিখে ভিকটিমের সাথে বিবাদীর ইসলামী শরিয়া মতে বিবাহ হয়েছিল। কিন্তু পরবর্তীতে ভিকটিমকে বিবাদী বিভিন্ন কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করত।

ভিকটিম বিবাদীকে তালাক প্রদান করে তার বাবার বাড়িতে চলে আসার পরে বিবাদী ভিকটিমের নিকট থেকে বিভিন্নভাবে টাকা পয়সা দাবি করত কিন্তু ভিকটিম টাকা পয়সা প্রদান করতে অস্বীকার করলে স্বামী-স্ত্রী থাকা অবস্থায় গোপনে ধারণকৃত ভিকটিমের নগ্ন ছবি এবং বিশেষ মুহূর্তের ছবি ভিকটিমের মোবাইল ফোনে পাঠিয়ে বø্যাকমেইল করতে থাকে এবং তার নিকট নগদ ০২ লাখ টাকা দাবি করে। ভিকটিম তাতে রাজি না হলে বিবাদী ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে তাদের বিশেষ মুহূর্তের ছবি এডিট করে কুরুচিপূর্ণ এবং অশ্লীল কথাবার্তা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইমোর মাধ্যমে প্রচার করতে থাকে।

পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে ০২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল গত ০৪ অক্টেবর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১৯.৪০ ঘটিকার সময় এসএমপি, সিলেট এর শাহপরান (রঃ) থানাধীন শাহপরান মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার এফআইআর নং-২৭, তারিখঃ ১৩/০৯/২৫ খ্রিঃ, ধারা: ৮(১)(২) (৩)(৫)(১) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর মূলে এজাহারনামীয় ০১নং পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- সুহেল আহমদ (৪০), পিতা- আব্দুল হক, সাং- শাহী ঈদগা (ধুলাই শাহী ঈদগাহ), থানা- শাহপরান (রঃ), এসএমপি- সিলেট। 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]