ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন থেকে সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আযম (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) ঢাকা যাওয়ার উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ট্রেনে ওঠার আগ মুহূর্তে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম আযম কসবা পৌরসভার শাহপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং সাবেক পৌর মেয়র গোলাম হাক্কানীর ছোট ভাই। দীর্ঘদিন ধরেই তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের দৈনিক বাংলার আলো নিউউকে বলেন, “সাবেক যুবলীগ নেতা গোলাম আযমের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, গোলাম আযমকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।