ভাদাশ-টু-কাটাগাড়ি সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ও ধীরগতির কাজ, ভোগান্তিতে স্থানীয়রা।

আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৬:০১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৬:০১:৫৫ অপরাহ্ন
খালিদ হাসান, সিরাজগঞ্জ,তাড়াশঃ
‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুরুত্বপূর্ণ ভাদাশ-টু-কাটাগাড়ি সড়কের সংস্কারকাজ চলছে নিম্নমানের খোয়া ও বালু দিয়ে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি কাজের অগ্রগতি অত্যন্ত ধীরগতির হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।
‎
 
‎স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কটি তাড়াশ উপজেলা সদর, ভাদাশ, কাটাগাড়ি এবং আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কটির দুই পার্শ্বের সংস্কারকাজ চলমান থাকায় জনদুর্ভোগ বেড়ে যায়। অবশেষে সংস্কার শুরু হলেও তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
‎

‎অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারে মানসম্মত খোয়া ও বালু ব্যবহার না করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। এতে কাজের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাছাড়া শ্রমিক ও যন্ত্রপাতির ঘাটতির কারণে কাজের গতি অত্যন্ত ধীর।
‎
 
‎স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, আমরা ভেবেছিলাম ভালো মানের কাজ হবে। কিন্তু যে খোয়া-বালু ব্যবহার করা হচ্ছে তা খুবই খারাপ। উপরন্তু কাজের অগ্রগতি এত ধীর যে কবে শেষ হবে বলা যাচ্ছে না।
‎
 
‎আরেক বাসিন্দা রহিম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‎এভাবে যদি নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়, তাহলে কয়েক মাসের মধ্যেই রাস্তা আবার ভেঙে যাবে।
‎
‎
‎এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং টেকসই ও মানসম্মত কাজ নিশ্চিতের দাবি জানানো হবে। ‎দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এলাকাবাসী দ্রুত মানসম্মত নির্মাণসামগ্রী দিয়ে সড়কের সংস্কারকাজ শেষ করার আহ্বান জানিয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]