তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে নৌ বাহিনী

আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৫:৩৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৫:৩৪:৫৭ অপরাহ্ন

মোঃ রেদোয়ান বরগুনা জেলা বিশেষ প্রতিনিধি:
বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। শনিবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত সোহাগ ভূঁইয়া উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।


নৌবাহিনীর সূত্রে জানা যায়, লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে করাইবাড়িয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহাগ ভূঁইয়াকে আটক করে তার মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটক সোহাগ ভূঁইয়াকে ইয়াবাসহ তালতলী থানায় হস্তান্তর করা হয়।


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, “আটক সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]