গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা তারেক রহমানের।

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৩:৩৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৩:৩৮:২৫ অপরাহ্ন

খালিদ হাসান, সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
 
‎গাজাগামী ত্রাণবহর ফ্লোটিলায় অংশ নেওয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‎
‎শনিবার (৪ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এ দেশের মানুষ কখনও নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না।
‎
‎তিনি আরও বলেন, বিএনপি সবসময় শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
‎
‎দেশের প্রবীণ এই আলোকচিত্রীকে বহনকারী জাহাজটি ইসরাইলি বাহিনী আটকানোর কয়েক ঘণ্টা পরই ফেসবুকে এই প্রতিক্রিয়া জানান, তারেক রহমান। এ সময় তিনি শহিদুল আলমের সাহস ও মানবিক উদ্যোগের প্রতি বিএনপির সমর্থন ব্যক্ত করেন।
‎
‎গাজায় তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার উদ্যোগে প্রথম বাংলাদেশি হিসেবে শহিদুল আলম ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’র মিডিয়া ফ্লোটিলায় যোগ দেন। এই পদক্ষেপকে বাংলাদেশসহ বিশ্বের শান্তিকামী মানুষ স্বাধীনতার জন্য দৃঢ় অবস্থান হিসেবে দেখছেন
 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]