মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৫:৫৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৫:৫৮:২৭ অপরাহ্ন
 
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: : পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ ০৩ অক্টোবর রোজ শুক্রবার  সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৌর জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 
পৌর জামায়াতের আমির আলহাজ্ব আব্দুল মালেক মীরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। পৌর সেক্রেটারি মোঃ আবুল বাশারের সঞ্চালন সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পিরোজপুর-৩ মঠবাড়ীয়া আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ আঃ জলিল শরীফ।


এসময় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, উপজেলা নায়েবে আমির মাওলানা আফজাল হোসাইন, উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, ছাত্র শিবিরের পৌর সভাপতি রাকিবুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেহেদী হাসান, তৌহিদুল ইসলাম রুমি, ইলিয়াস মৃধা, উপজেলা সাবেক সভাপতি আলী আজগর তালুকদার প্রমুখ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]