ডাঙ্গাপাড়া ও গোলাবাড়ি দুর্গাপূজা মণ্ডপে বিএনপি নেতাদের পরিদর্শন ও আর্থিক সহযোগিতা

আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:৩৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:৩৩:৩৪ অপরাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি:


পঞ্চগড় সদর উপজেলার ডাঙ্গাপাড়া ও গোলাবাড়ি দুর্গাপূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু দাউদ প্রধান।


এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, ১নং অমর খানা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু মায়েদ সরকার মুকুট, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিস, ১নং অমর খানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আতাউল্লাহ, যুবদল সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কাজল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সাজেদুর রহমান সাজু।


এছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু দাউদ প্রধান বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের অঙ্গীকার। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। আমরা এই সম্প্রীতি রক্ষা ও বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকব।”


বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু মায়েদ সরকার মুকুট বলেন, অমর খানা ইউনিয়ন বিএনপি জনগণের কল্যাণে কাজ করে আসছে। হিন্দু-মুসলিম সম্প্রীতি এদেশের চিরন্তন ঐতিহ্য। দুর্গাপূজাকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও দেব।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]