নেত্রকোণায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, প্রবীণদের অভিজ্ঞতা তরুনদের জন্য দিকনির্দেশনা

আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৫:১১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৫:১১:৫৭ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে প্রবীণ কর্ণার নেত্রকোণা জেলার আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। 
 
নেত্রকোণা জেলা প্রবীণ কর্ণার এর সভাপতি এ টি এম হাবিবুল্লাহ খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ শামসুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জিপি এডভোকেট মাহফুজুল হক, পিপি অ্যাডভোকেট আবুল হাসেম।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, প্রবীণ কর্ণারের কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহাব খান ছালেক, শিকড় উন্নয়ন কর্মসূচির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, জয়নাল আবেদীন, মজিবুর রহমান, কিরন পাঠান ও মোস্তফা রেজা খান রাজু প্রমুখ।
 
প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, প্রবীণদের প্রতি সম্মান ও যত্নশীল হতে হবে, পরিবার ও সমাজে প্রবীণদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে। একইসাথে প্রবীণদের স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ের সকলকেই এগিয়ে আসার আহবান করেন তিনি। 
 
নেত্রকোণা জেলা প্রবীণ কর্ণার পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় প্রবীণ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]