শারদীয় দুর্গোৎসবে নেত্রকোণার পূজামণ্ডপে বিভাগীয় কমিশনারের শুভেচ্ছা সফর

আপলোড সময় : ০১-১০-২০২৫ ১০:৩৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ১০:৩৬:৫৫ অপরাহ্ন
 
উজ্জ্বল (নেত্রকোণা) প্রতিনিধি :
 
শারদীয় দুর্গোৎসবের নবমীর দিনে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ নেত্রকোণা সদর ও পুর্বধলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
 
বুধবার (১ অক্টোবর) তিনি পুর্বধলায় মাতৃসংঘ কুমুদগঞ্জ সার্বজনীন পূজামণ্ডপ ও রাধাগোবিন্দ মন্দির পূজামণ্ডপ এবং পরে নেত্রকোণা সদরে সাতপাই কালীবাড়ি দূর্গামন্দির পূজামণ্ডপ ও রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
 
এসময় তাঁর সাথে ছিলেন, নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
 
পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এবং তাদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]