পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাজস্থলীতে জামায়াতের গণসংযোগ

আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:২৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৮:২৪:৪৫ অপরাহ্ন
 
 রাজস্থলী (রাঙ্গামাটি):
​
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় প্রথমবারের মতো ব্যাপকভিত্তিক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালীন সময়ে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয় মন্দির ও বৌদ্ধ বিহারও পরিদর্শন করে।
 
​গত বুধবার (১লা অক্টোবর) সকাল থেকে শুরু করে দিনভর রাজস্থলী উপজেলা সদর, ইসলামপুর, রাজস্থলী উপজেলা বাজার এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল: ​১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান। ২. পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা।৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। ​উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা
 
​এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলীম, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ, রাজস্থলী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সেক্রেটারি মোঃ রেজাউল করিম সহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
 
​সম্প্রীতির বার্তা: মন্দির ও বিহার পরিদর্শন লিফলেট বিতরণ শেষে জামায়াতে ইসলামীর নেতারা এক গুরুত্বপূর্ণ সামাজিক কার্যক্রম পরিচালনা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে তারা সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজস্থলী শ্রী শ্রী কালি মন্দির এবং বাঙ্গালহলিয়া দক্ষিণেশ্বর কালীমন্দির পরিদর্শন করেন এবং সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন।
 
​এছাড়াও, তারা রাজস্থলী উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ মৈত্রী বিহারও পরিদর্শন করেন এবং সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। জামায়াত নেতৃবৃন্দের এই উদ্যোগ স্থানীয় সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানকে আরও জোরদার করেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]