হিজলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের পূজামণ্ডপ পরিদর্শন

আপলোড সময় : ০১-১০-২০২৫ ১২:২৯:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ১২:২৯:৪৯ পূর্বাহ্ন
 
হিজলা প্রতিনিধিঃ

বরিশালের হিজলা উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃ শহিদুল্লাহর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি খালেক হাওলাদার,উত্তর জেলা বিএনপির নেতা ওয়াহিদ হারুন, সাবেক ছাত্রনেতা হেমায়েত উদ্দিন সোহরাব।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, হিজলা মেহেন্দিগঞ্জ আসনের আমরা ৫ জন মনোনয়ন প্রত্যাশীরা একমত পোষণ করেছি, দল যাকে মনোনয়ন দেয় তাকে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী করব। আমি বিশ্বাস করি তারেক রহমান কোনো চাঁদাবাজ সন্ত্রাসী কে মনোনয়ন দিবে না।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে নিয়েছে। আমরা আন্দোলন সংগ্রাম করে তাকে বিদায় করেছি। আজ দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বর্তমান কিছু জনগন বিহীন দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

পূজামণ্ডপ পরিদর্শন ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল সহ অনেকে। প্রধান অতিথি সহ সকল নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]