রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:২০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:২০:৫৮ অপরাহ্ন


রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

​ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে রাজস্থলী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক মংঞোই মারমা'র নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

​বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতনী ভাই-বোনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এবং তাদের উৎসবের সার্বিক খোঁজখবর নেন। তারা উৎসবের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

​পরিদর্শনকালে উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, " আমরা চাই দেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ উৎসব স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করুক। আমরা সবসময় রাজস্থলীর সকল মানুষের পাশে আছি।"

​সাধারণ সম্পাদক মংঞোই মারমা বলেন, "এই উৎসবে আমরা সকলের আনন্দ ভাগ করে নিতে এসেছি। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য, এবং বিএনপি সর্বদা সেই ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর।"

​এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআইয়ুব চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক উখ্যাই চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে,  ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম সাফায়েদসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]