ষাটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১০:৩৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১০:৩৫:৪৯ অপরাহ্ন
 
মোঃ অপু খান চৌধুরী।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী ষাটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন- বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
 
গতকাল (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক এক প্রজ্ঞাপনে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে উক্ত মাদ্রাসার সভাপতি করেন। উক্ত মাদ্রাসার সদস্য সচিব হলেন মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল্লাহ। প্রতিষ্ঠাতা সদস্য হলেন, আলহাজ্ব মাওলানা মুসলেহ উদ্দিন পীর সাহেব, দাতা সদস্য এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া।

অভিভাবক সদস্যরা হলেন, হারুনুর রশিদ, জালাল মিয়া, মোঃ ইদ্রিস মিয়া, মোঃ মতিউর রহমান, সাধারণ শিক্ষক সদস্য মাহবুবুর রহমান ও মোঃ হাবিবুর রহমান।

উক্ত কমিটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমাকে মাদ্রাসা শিক্ষা বোর্ড যে মূল্যায়ন করেছে আমি এলাকাবাসী নিয়ে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষামূলক কার্যক্রমে বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]