দিনাজপুর প্রতিনিধি:
বিএনপি নেতা দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী পূজা মণ্ডপ পরিদর্শন ও সার্বিক সহযোগিতা প্রদান। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে ফুলবাড়ি উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সার্বিক সহযোগিতার বার্তা প্রদান করেছেন জাতীয়তাবাদী বিএনপি’র ফুলবাড়ি উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৫নং খয়েরবাড়ি ইউনিয়নের মোট ১০টি শারদীয় দুর্গাপূজা মন্দির পরিদর্শন ও পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় প্রতিটি পূজা মণ্ডপে সভাপতি সাধারণ সম্পাদক কে আনোয়ার হোসেন চৌধুরী তিনি বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।

তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান। এসময় ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপির দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।