কটিয়াদীতে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১০:০৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১০:০৪:১৬ অপরাহ্ন

এম এ কুদ্দুছ, প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খাঁন এবং কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গণির সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোরশেদ আলম, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]