শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় নেতা আবদুস সোবাহান

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৮:২৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৮:২৩:৪২ অপরাহ্ন
                                                                    
কেএম সোহেব জুয়েল:

হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বরিশাল -১ গৌরনদী - আগৈলঝাড়া আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত আপোষহীন নির্ভিক নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান । 

বরিশাল -১ গৌরনদী - আগৈলঝাড়া প্রতিটি পুজমন্ডবে ঘুরে সারা দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে নেয়  এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।
তিনি শুভেচ্ছা বক্তব্যে আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। পরিশেষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]