মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
দেবীগঞ্জে তিন দিন ধরে থানায় জব্দকৃত একটি বালুভর্তি ট্রাক্টর পড়ে আছে। তবে বিষয় হলো, ট্রাক্টরটির বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ধূলাঝাড়ি এলাকায় ট্রাক্টরটি আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি থানায় নিয়ে আসে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, তিন দিন পার হলেও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এতে অনৈতিক লেনদেনের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। কেউ কেউ বলছেন, মামলা না করে বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা না নিয়ে ট্রাক্টর ছেড়ে দিলে সাধারণ মানুষ পুলিশ ও প্রশাসনের ওপর আস্থা হারাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ট্রাক্টর ছাড়িয়ে নিতে ইতোমধ্যে একটি পক্ষ দেন-দরবার শুরু করেছে। সূত্র আরও জানায়, পুলিশ ইতোমধ্যে ট্রাক্টরের মালিককে শনাক্ত করেছে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, “বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে। তাঁর নির্দেশনা পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান বলেন, “বর্তমানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুযোগ নেই। হয় মামলা দিতে হবে, নয়তো মুচলেকা নিয়ে ছেড়ে দিতে হবে।” সাংবাদিকের প্রশ্নে তিনি আরও বলেন, “এতদিন পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া অন্য রকম মনে হলেও করার কিছু নেই।