শোলাকুড়ী ইউনিয়নে আদিবাসীদের সাথে মতবিনিময় করলেন এ্যাড.মোহাম্মদ আলী

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ১১:৩৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ১১:৩৭:৩১ অপরাহ্ন
 
জুয়েল রানা মধুপুর প্রতিনিধি: 
 
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ আলী শোলাকুড়ী ইউনিয়নের জয়না গাছা এলাকায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেছেন।
 
শনিবার (২৮সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এডভোকেট মোহাম্মদ আলী আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা, সমস্যা ও দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “আদিবাসীরা বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমি সবসময়ই আদিবাসী জনগোষ্ঠীর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
 
তিনি আরও আশ্বাস দেন যে, আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও কর্মসংস্থানের ন্যায্য দাবির বিষয়ে তিনি দলীয় পর্যায়ে জোরালো ভূমিকা রাখবেন।
 
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে অংশ নেওয়া আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানান।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]