ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১০:২৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১০:২৬:০২ অপরাহ্ন
 
 বিশেষ প্রতিনিধি:
 
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর'২৫) সকাল ১০টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) একেএম আবদুজ জাহের আরেফীর সভাপতিত্বে এবং স্বাগতিক জেলা নোয়াখালী উত্তরের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান হামিদীর পরিচালনায় বিভাগীয় বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী ।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন ও কেন্দ্রীয় শুরা সদস্য মামুনুর রশিদ।
 
সভায় অংশগ্রহণ করেন, কুমিল্লা পশ্চিম, কুমিল্লা উত্তর, কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, ফেনী, নোয়াখালী উত্তর, নোয়াখালী দক্ষিণ, লক্ষ্মীপুর, চাঁদপুর ও বি বাড়িয়া জেলার নেতৃবৃন্দ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]