পারভেজ হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ের কার্য্য সহকারী রোস্তম আলী একই কর্মস্থলে অদৃশ্য শক্তির কারণে দীর্ঘ দেড়যুগের বেশি সময় ধরে বহাল তবিয়তে রয়েছেন। রোস্তম আলীর বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ, সরকারি রাস্তার কাজে বালু ও মাটি দেওয়ার সময়ে নিজেই বালু ও মাটির ঠিকাদার হয়ে যান তিনি।
সরকারি গাড়িটি দীর্ঘ সময় দায়িত্ব ফাঁকি দিয়ে ব্যবহার করেন, ব্যক্তিগত কাজে। কাজের ঠিকাদারের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে উঠায় খাচ্ছেন কমিশন। দায়িত্বে ফাঁকি দিয়ে ব্রিজের উপর বসে করেন ব্যক্তিগত কাজ, রাস্তার কাজে দায়িত্বে থাকলেও কাজে তদারকি না করে ঠিকাদারের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা জমান।
গত প্রায় সাত মাস আগে ১নং ভোমরাদহ ইউনিয়নের কাঁচন সড়কের রাস্তার কাজটিতে তিনি তদারকির দায়িত্বে ছিলেন, কিন্তু ঠিকাদারের কাছে কমিশন নেওয়ায় তড়িঘড়ি করে রাস্তার কাজ সম্পন্ন করে ও দায়িত্ব পালনে অনিয়ম করায় এক সপ্তাহ পরে রাস্তাটির কার্পেটিং হাত দিয়ে তুলছিলেন এলাকাবাসী এবং সেই কাজের তদারকির দায়িত্বে ছিলেন অস্বচ্ছ ও দুর্নীতিবাজ রোস্তম আলী এবং সেই এলাকার স্থানীয় মানুষেরা অভিযোগ করলেও এখনো প্রতিকার পাননি।
সূত্র বলছে: একই জায়গায় দীর্ঘদিন কর্মরত থাকায় রোস্তম আলী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। কয়েকজন ঠিকাদার, সাব কন্টাকটার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার সাথে সখ্যতা করে তুলেছেন। একই উপজেলায় তার শ্বশুরবাড়ি হওয়ায় স্থানীয় অদৃশ্য শক্তির আশ্রয় প্রশ্রয়ে গড়ে তুলেছেন একচেটিয়া রাজত্ব। এই উপজেলাতেই তার শ্বশুরবাড়ি হওয়ায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে ভালো সম্পর্কের সুবাদে তার কাছে জিম্মি এলজিইডি অফিস।
স্থানীয় সাংবাদিকরা বলছেন, রোস্তম আলীর বিরুদ্ধে একাধিকবার অনিয়মের তথ্য তুলে ধরা হলেও অদৃশ্য শক্তির কারণে বহাল তবিয়তে রয়েছেন।
আরো বলেন: তাকে যত দ্রুত বদলি করা সম্ভব হবে তত তাড়াতাড়ি এলজিইডি অফিস দুর্নীতিমুক্ত হবে। এই বিষয়ে রোস্তম আলীর সাথে জানতে চাওয়া হলে: তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি, কথাগুলো এড়িয়ে চলে যান।