ডা.কেনানের সাথে শিকড় ক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:১৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:১৮:০৬ অপরাহ্ন


‎মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:

‎​জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক এবং সেন্ট্রাল ডিএবি (DAB)-এর সিনিয়র সহ-সভাপতি, অধ্যাপক ডা. মো. আবুল কেনান-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন শিকড় ক্লাব-এর পর্যবেক্ষক ও সদস্যবৃন্দ।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের হোসেনপুরে ডা.কেনান'র গ্রামের বাড়ীতে এ সাক্ষাত হয়। ডিএবি (DAB) এর সম্প্রতি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

‎এছাড়াও তিনি ভবিষ্যতে শিকড় ক্লাবের যে কোনো সামাজিক ও মানব কল্যাণমূলক কাজে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার প্রদান  করেন।

‎চরম ব্যস্ততার মধ্যেও ক্লাবের সদস্যদের সাথে সময় দিয়ে কুশল বিনিময়ের জন্য শিকড় ক্লাব তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

‎‎​এ সময় অধ্যাপক ডা. আবুল কেনান শিকড় ক্লাবের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লাবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও তিনি ভবিষ্যতে শিকড় ক্লাবের যে কোনো সামাজিক ও মানবিক কল্যাণমূলক কাজে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]