ফুলবাড়ীতে পীরোত্তর এর ৫ একর ১৯ শতক জমি দীর্ঘ ৫৪ বছর ধরে নিজেদের দখলে রেখেছেন

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৫:৪২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৫:৪২:৪৯ অপরাহ্ন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির লালপুর ডাঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা আব্বাস আলী মন্ডল জালাল উদ্দিন মন্ডল দীর্ঘ ৫৪ বছর ধরে মীরামন সাহেবের পীরোত্তর সম্পত্তি ৫ একর ১৯ শতক সম্পত্তি দখল করে খাচ্ছে।

পীরোত্তর মীরামন সাহেবের ঐ সম্পত্তি দেখভালের জন্য মুসলমান সাধারণের পক্ষে জিম্মাদার হিসেবে তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। অ¤্রবাড়ী মৌজার ঐ জমি এখন তারা পীরের পক্ষে দেখভালের দায়িত্ব থাকলেও পীরের সম্পত্তি দখল করে বাড়িঘর তৈরি করে বসবাস করছেন এবং তারা মাঠ পর্চাও করে নেন।

এদিকে, পীরের সম্পত্তি এককভাবে ভোগ দখল করতে না পারে সে জন্য গ্রামবাসীরা মীমাংসা করার জন্য তাদেরকে তাগাদা দেন। কিন্তু তারা কোন কথা গ্রাম বাসীর শোনেন না।

এদিকে কবরস্থান কমিটির সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম কবরস্থান সংস্কার করতে গেলে পীরোত্তর সম্পত্তি দখল করা ব্যক্তিরা তাকে বাঁধা প্রদান করেন। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বিরাজ করছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]