পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে হোসেনপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল।

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৩:৪৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৩:৪৬:৫০ অপরাহ্ন


‎মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:

‎জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে একটি বর্ণাঢ্য মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

‎উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলে, নেতৃত্ব দেন উপজেলা শাখার আমীর আমিনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক হোসেন ভুঁইয়া।

‎এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আমীর অধ্যাপক নুরুল হক, উপজেলা সেক্রেটারি আজহারুল হক, নায়েবে আমীর এবিএম মহিবুল্লাহ্, উপজেলা শিবিরের সভাপতি আশিকুর রহমান, সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

‎‎জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]