নেত্রকোণায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:৪০:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:৪০:১৪ পূর্বাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনার মদনে অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে মদন পৌরশহরের মদন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এসময় নগদ ৫০ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 
আটককৃত ব্যক্তিরা হলো- মদন উপজেলার পরশখিলা গ্রামের মো. হিরণ মিয়া (২৯) ও একই উপজেলার কুলিয়াটি (রমাইপাড়া) গ্রামের মো. জাহাঙ্গীর (৩৫)।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে বৃহস্পতিবার রাতে মদন পৌরশহরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। অভিযানে সন্দেহজনক নম্বরবিহীন একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এসময় ইয়াবা বিক্রির ৫০ হাজার টাকাসহ ওই দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. খসরু আল মামুন বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেছেন।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ওই দু'জনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]