মুলাদীতে হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে, শঙ্কিত বাদী ও তার পরিবার

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৭:৩৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৭:৩৪:২৮ অপরাহ্ন

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

মুলাদীতে বাবুল ব্যপারী হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বাদী ও তার পরিবার শঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ আসামি গ্রেপ্তার না করায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন বাদী আব্দুল জলিল ব্যাপারী।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৩টার দিকে জমি বিরোধের জেরধরে মুলাদী সদর ইউনিয়নের বজায়শুলী গ্রামের বাবুল ব্যাপারীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই সময় তার ভাতিজা আলীম ব্যাপারীসহ আরও ২জন গুরুত্বর আহত হন।

হত্যার ঘটনায়, গত ১৫ সেপ্টেম্বর নিহতের বড়ভাই আব্দুল জলিল ব্যাপারী বাদী হয়ে করিম মল্লিকসহ ১৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৩জনকে আসামি করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় থানা পুলিশ করিম মল্লিকসহ ৭জনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।


মামলার বাদী আব্দুল জলিল ব্যাপারী জানান, হত্যা মামলার আসামি বেল্লাল সরদার, ইউনুস সরদার, মাসুম সিকদার, ইউসুফ মল্লিক এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এতে বাদী ও তার পরিবার শঙ্কিত হয়ে পড়েছেন।

পুলিশ এসব আসামিদের গ্রেপ্তার না করায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন বাদী। পুলিশকে আসামি গ্রেপ্তারের অনুরোধ করা হলেও তারা অনীহা প্রকাশ করেছেন, বলে দাবি করেন আব্দুল জলিল ব্যাপারী।


এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন বলেন, বাবুল ব্যাপারী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগটি সঠিক নয়।
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]