মির্জাগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৭:০৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৭:০৩:৫৩ অপরাহ্ন
 
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা জামায়াতে ইসলামীর শত-শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
বিক্ষোভ মিছিল পূর্বে উপজেলা জামায়াতে আমীর মাওলানা মো. শাহজাহানের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা মো. শাহজালালের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা সহকারী সেক্রেটারী জেনারেল ও পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আলমগীর হোসেন।
 
আরও বক্তব্যে রাখেন, জেলা বায়তুল মাল সেক্রেটারি মো. নজরুল ইসলাম সোহাগ, সাবেক উপজেলা আমীর ও সুরা সদস্য মো. সিরাজুল হক প্রমূখ।
 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]