৫ দফা দাবিতে নীলফামারী জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৬:৩৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৬:৩৪:০৩ অপরাহ্ন
 
জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি: 
 
জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। শুক্রবার সকাল ১০টায় নীলফামারী ডিসি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী ০১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বক্তব্য দেন, নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী ০২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আল ফারুখ আব্দুল লতিফ, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, নীলফামারী সহর আমীর আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু সহ আরও অনেকে।
 
বক্তারা, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ট, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং সৈরাচারের দোশর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানান।
 
সমাবেশ শেষে ডিসি মোড় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি ডিসি মোড় থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নীলফামারী বড় বাজারে গিয়ে শেষ হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]