ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১১:৩১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১১:৩১:২৯ অপরাহ্ন
 
মোঃ অপু খান চৌধুরী।
 
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গতকাল ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ শাহাদাত হোসেন (৩০) ও জাহিদ হাসান (২৩) নামে দুই জনকে ১শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। 
 
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ টমাস বড়ুয়ার (তদন্ত) নির্দেশে এসআই সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউপিস্থ দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকার জাহাঙ্গীর আলমের পরিত্যক্ত বাড়ির পাশ হইতে শাহাদাত হোসেন ও জাহিদ হাসানকে গ্রেফতার করে।

এ সময় পুলিশ শাহাদাত হোসেনের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জাহিদ হাসান, শাহাদাত হোসেনের সহযোগী ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অন্য একজন আসামি পালিয়ে যায়। শাহাদাত হোসেন ঢাকা দক্ষিণ সিটি কামরাঙ্গিচর এলাকার জয়নাল আবেদিনের ছেলে এবং জাহিদ হাসান একই এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে।
 
পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]