বোয়ালখালীতে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:০৫:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:০৫:৩৯ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম: 

চট্টগ্রামে বোয়ালখালীতে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বালক ও বালিকাদের ফুটবল ফাইনাল ম্যাচ ও বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সকালে বোয়ালখালী উপজেলার পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্রীড়া প্রতিযোগিদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, সনদ ও মেডেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ক্রীড়া শিক্ষকগণ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]