নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ভারতীয় ১০২ বোতল মদসহ আটক ১

আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৮:০৫:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৮:০৫:৫৩ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০২ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৯ টার দিকে নেত্রকোনা মডেল থানাধীন রাইদুম রৌহা ইউনিয়নের জামতলা বাজারের পশ্চিম পাশে গ্রামীনফোন টাওয়ারের দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর এ অভিযান চলে।

গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম ঘটনাস্হলে অবস্থান করে সন্দেহজনক একটি অটোরিক্সা তল্লাশি করে ১০২ (একশত দুই) বোতল অবৈধ ভারতীয় বিলাতী মদ সহ  ০১ (এক) জনকে আটক করা হয়। জব্দকৃত মামলারের আনুমানিক বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৪৬ হাজার ৬'শ টাকা।

আটককৃত ব্যক্তি হলেন- রাইদুন রৌহা ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে আবুল বাশার (৩৮) এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধিন। “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]