নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আওয়ামী দোসর তোফাইল বাহিনী কর্তৃক বিএনপি ও ছাত্রদল নেতাদের উপর বর্বর হামলার প্রতিবাদে নাইক্ষ্যংছড়িতে এক বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলের এ প্রতিবাদ মিছিল-সমাবেশে বক্তব্য রাখেন, সভার সভাপতি জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আরিফ উল্লাহ ছুট্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর,উপজেলা বিএনপি নেতা মৌলানা সুলতান আহমদ উপজেলা বিএনপি সিনিয়র নেতা যথাক্রমে নুরুল আবসার সোহেল, সাংবাদিক মো:মোহাম্মদ ইউনুস, জহির আহমদ, উপজেলা ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক জিয়া ও যুগ্ন আহবায়ক মিজানর রহমানসহ অসংখ্য নেতা।
বিক্ষোভ সমাবেশ শেষে সন্ধ্যার পর উপজেলা ছাত্রদল উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির ৪ নেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা দাযেরকারীর বিরুদ্ধে ব্যবস্থা ও গত মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে উপজেলা বিএনপি নেতাদের উপর বর্বর হামলায় অংশ নেয়া স্বশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান নেতারা।
পাশাপাশি কয়েকডজনাধিক ভূঁয়া আইডি দিয়ে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ অপপ্রচারে জড়িত আইডি বন্ধকরণ সহ আইডি ব্যবহারকারীদের আইনের আওতায় আনারও দাবি তোলা হয় এ সময়।
পাশাপাশি কয়েকডজনাধিক ভূঁয়া আইডি দিয়ে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ অপপ্রচারে জড়িত আইডি বন্ধকরণ সহ আইডি ব্যবহারকারীদের আইনের আওতায় আনারও দাবি তোলা হয় এ সময়।
তারা জোর দিয়ে বলেন, নাইক্ষ্যংছড়িতে বর্তমানে রাজনীতির মাঠ উত্তপ্তকারী আওয়ামী লীগ সরকারের সব ডামি নির্বাচনের প্রধান সহযোগী ও দোসর তোফাইল আহমদ (সাবেক চেয়ারম্যান) এর প্ররোচনায় উপরের সব অপকর্মের বিচার দাবী তোলা হয়।
এ প্রসংগে ছাত্রদল নেতা জিয়াবুল হক জিয়া ও মিজানুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের ১৬ বছর ধরে ডামি নির্বাচনে অংশ গ্রহনকারী তোফাইল আহমদের ডামি নির্বাচনী জনসভা ও পথ সভার বক্তা, সহযোগী, নির্বাচনী এজেন্ট, প্রতিনিধি বা যারা সে ডামি নির্বাচনের মিছিল সমাবেশে যোগ দিযেছিল তাদের তালিকা করে গ্রেপ্তারের জোর দাবী জানান ছাত্রদল নেতারা। তারা লিখিত বক্তব্যে এ সব দাবী তোলেন।
বিশেষ করে বিএনপি নেতাদের উপর হামলাকারীরা দলের কেউ নন এমন নেতা তোফাইল আহমদকে নানা অভিযোগ ও অপরাধ থেকে বাঁচাতে কতিপয় ছাত্র নেতা যথাক্রমে মামুনর রশিদ, শামিম ইকবাল, একরাম ও শাহাদাত হোসেনসহ বহিরাগত সহ ২০/২৫ স্বশস্ত্র সন্ত্রাসীদের অতিসত্ত্বর গ্রেপ্তার করে কঠোর শাস্তির আনার দাবী জানান তারা। নচেৎ তারা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দেন।