কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষে তরুণীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৯:১২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:১২:২৯ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর বারোটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের নেত্রী কাউখালী মহিলা কলেজের জেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সংগঠনের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক, অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী উম্মুল জান্নাত প্রমুখ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]