পঞ্চগড়-১ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে অমরখানা ইউনিয়ন বিএনপি

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪০:৩৬ অপরাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নে বিএনপির ১৮০ দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে ৮ নং ওয়ার্ড  ইউনিয়নের সকল ওয়ার্ড শাখা  সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ আবু মায়েদ সরকার মুকুট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন এবং সাবেক চেয়ারম্যান জনাব মমিন চৌধুরী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ছাত্রদল সভাপতি মোঃ আতাউল্লাহ, সাধারণ সম্পাদক কাজল, কৃষক দলের সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান,। মোহাম্মদ ওমর ফারুক ছাত্র বিষয়ক সম্পাদক ১নং অমর খানা ইউনিয়ন বিএনপি সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিমুল হক।

সভায় বক্তারা বলেন, পঞ্চগড়-১ আসনের ধানের শীষের একমাত্র কান্ডারী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্দেশনায় অমরখানা ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অমরখানা হবে অগ্রণী ভূমিকা পালনকারী।

সভায় প্রধান অতিথি জনাব আবু মায়েদ সরকার মুকুট বলেন- “আজকের এই মতবিনিময় সভা আমাদের ঐক্যের প্রতীক। আমরা নওশাদ জমির ভাইয়ের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে মাঠে নামব। বিএনপির ১৮০ দিনের কর্ম পরিকল্পনা সফল করতে তৃণমূল পর্যায়ের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা রাজপথে থাকব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন- “সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। বিএনপির প্রতিটি কর্মী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।” সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একসাথে দলকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]