হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা প্রবীণ সাংবাদিক ও কর্মাহত কল্যাণ পরিষদের আহবায়ক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ও শেরপুর প্রেসক্লাবের সদস্য, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানী মূলক মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছে শেরপুর সিনিয়র সহকারী জজ আদালত। ২৩ সেপ্টেম্বর দুপুরে এক রায়ে উক্ত আদেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, সাবেক নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান কলাপাড়া ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলীর সহযোগিতায় উক্ত মামলার মিথ্যা তদন্ত রিপোর্ট আদালতে প্রদান করেছিলো। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এই সাংবাদিকের নামে ৫টি মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করা হয়।
একটি মামলায় তিনি ৪দিনের হাজতও খেটেছেন। সব ক’টি মামলা থেকেই তাকে বেকসুর খালাস দেওয়া হয়। সাবেক নকলা উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন ও সাবেক পৌরমেয়র হাফিজুর রহমানের গুন্ডাবাহিনী কর্তৃক একাধিকবার শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন এই প্রবীণ সাংবাদিক হারুনুর রশিদ।