মির্জাগঞ্জে চিকিৎসক বদলিতে আবারও ফুঁসে উঠলো স্থানীয়রা

আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:৫৩:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৩:৫৩:০১ অপরাহ্ন
 
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
 
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ উমর ফারুক জাবির এর বদলিতে আবারও ফুঁসে উঠলো কলেজ শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।। 
 
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সুবিদখালী সরকারি কলেজের সামনে বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন, কলেজ শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। এতে মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়।
 
বিক্ষোভকারীরা ‘সোহেল-জাবের এর বদলি মানি না মানবো না, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে, দালালদের কালো হাত ভেঙে দেও পুড়িয়ে দেও’ এমন স্লোগানে উত্তাল করে তুলে এলাকা। এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে শুয়ে পড়েন। এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে যায়। মহাসড়কে সৃষ্ট এ যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে তাদের এ কর্মসূচি। 
 
বিক্ষোভকারীরা ডাঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ উমর ফারুক জাবির এর বদলি আদেশ প্রত্যাহার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। তাদের এ দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
 
এর আগে, গতকাল সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]