ব্রাহ্মণপাড়ায় শাশুড়িকে নির্যাতনের অভিযোগ

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৩৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৩৬:১৬ অপরাহ্ন
 
মোঃ অপু খান চৌধুরী।
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে শিল্পি আক্তার নামের এক শাশুড়িকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল নোয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
 
এ ব্যপারে শিল্পি আক্তারের মেয়ে সুর্বনা আক্তার বলেন, আমার ভাইকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল নোয়াপাড়া এলাকায় ফিরোজ মিয়ার মেয়ে জেরিন আক্তারের সাথে গত একমাস পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের ২০ দিন পরে আমার ছোট ভাইয়ের স্ত্রী জেরিনের মৃগী রোগ ধরা পরে। বিষয়টি নিয়ে আমাদের পরিবার ও মেয়ের পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সমাধানের লক্ষে কথা হয়। 
 
সে কথা অনুযায়ী আমাদের বাড়ী ঢাকা থেকে আমার মা শিল্পি আক্তার আজ (২৩ সেপ্টেম্বর) আমার ছোট ভাইয়ের বৌকে নিয়ে ব্রাহ্মণপাড়া সিএনজি ষ্টেশনে আসলে আমার ছোট ভাইয়ের স্ত্রী জেরিন ও তার পরিবারের লোকজনের যোগসাজশে আমার বয়স্ক মাকে অটোরিক্সা যুগে তাদের পরিবারের লোক বাড়িতে উঠিয়ে নিয়ে যায়। বাড়িতে নিয়ে তারা আমার মাকে শারীরিকভাবে নির্যাতন করে।

এসময় আমার মায়ের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণ গয়না ছিনিয়ে নেয়। পরে আমরা পুলিশকে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানার এস আই সুজন আশ্চর্য তাদের বাড়ি থেকে উদ্ধার করে। বর্তমানে আমার মা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। 

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন আশ্চর্য বলেন, বিয়ে ও পারিবারিক বিষয় নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে মনমালিন্য ছিল। তাকে আমি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি।
 


 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]