আবু ফাতেমা মুহাম্মদ ইসহাক এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত।

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৮:৩৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৮:৩৮:১৯ অপরাহ্ন
 
আব্দুল্লাহ আল নোমান, ময়মনসিংহ (ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি। 
 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কবি আবু ফাতেমা মোহাম্মদ ইসহাক এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়। 
 
এ উপলক্ষে পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্বরণ সভা আয়োজন করা হয়। 
 
কবি ও সাংবাদিক ফয়সল আহমেদ এর সঞ্চালনায় এবং পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদ এর সভাপতি এ্যাডভোকেট ও সাংবাদিক আজিজুল হাই সোহাগ এর সভাপতিত্বে উক্ত স্মরণসভা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আলম জিকু, সাহিত্যক নাজমা আক্তার, কবিপুত্র ফজলুল হক বুলবুল, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, ঈশ্বরগঞ্জ  উপজেলা প্রেসক্লাবের সদস্য হাবিবুর রহমান হাবিব  প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
উক্ত স্মরণসভায়, উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবর্গ কবির নানা সৃষ্টিকর্ম তুলে ধরে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]