মাদক মামলায় ৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি সজিব শিকদারকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৬:২৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৬:২৭:০৬ অপরাহ্ন

​নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় ৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি সজিব শিকদার (২৫)’কে ফরিদপুর কোতয়ালী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজিব শিকদার (২৫)’কে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা থেকে সফলভাবে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২৩/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.১৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন নদী গবেষণা ইনস্টিটিউট এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার জিআর নং- ২৮৬/১৭, দায়রা নং- ৮২/১৮, মামলা নং- ০৪, তারিখ- ০২/০৬/২০১৭ খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর ৯(খ)/২৫ এর ৫ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি সজিব শিকদার (২৫), পিতা- সোবহান শিকদার, সাং- হারুকান্দি, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]