হোসেনপুরে যুব উন্নয়নের ভ্রাম্যমান প্রশিক্ষণের উদ্বোধন। ‎

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৫:৫৮:৪৭ অপরাহ্ন

মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:  ‎

কিশোরগঞ্জের হোসেনপুরে ‎"প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত সাত দিন মেয়াদী ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।  ‎ 

‎মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) দুপুরে কুড়িমারা আলোকিত যুব সংঘের কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। যেখানে যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য ব্লক বাটিক/পোষাক তৈরি/হস্ত শিল্প প্রশিক্ষণসহ প্রযুক্তি-ভিত্তিক নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো যুব শক্তিকে সম্পদে পরিণত করা এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলা।  ‎  ‎

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.মোফাজ্জল হকের সভাপতিত্বে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুজ্জামান'র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‎যুব উন্নয়ন অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা উপ পরিচালক রফিকুল ইসলাম শামিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কোর্স কো-অর্ডিনেটর রফিকুল বাসার, প্রশিক্ষক ফরিদা ইয়াসমিন, কুড়িমারা আলোকিত যুব সংঘের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমূখ।  ‎  ‎

উদ্বোধন শেষে উপ পরিচালক রফিকুল ইসলাম শামিম বলেন, যুব শক্তিকে সম্পদে পরিনত করা এ প্রশিক্ষণের মূল লক্ষ্য যাতে করে বেকার সমাজ আত্ননির্ভরশীল হয়ে উঠে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]