মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমুসলিম শাখা গঠন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সুন্দরদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, সুন্দরদীঘি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে যুব বিভাগের এক সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী আটজন জামায়াতের অমুসলিম শাখায় যোগ দেন। পরে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বেলাল হোসেন তাদের নিয়ে আট সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এতে শ্রী মহেন্দ্র নাথ রায় সভাপতি ও শ্রী মলিন চন্দ্র রায় সেক্রেটারি নির্বাচিত হন। অন্যান্য সদস্যরা হলেন—শ্রী উপেন্দ্র নাথ রায়, শ্রী সুজন চন্দ্র রায়, শ্রী সবুজ চন্দ্র রায়, শ্রী সুসান্ত বসুনিয়া, শ্রী ভবানি চন্দ্র রায়, শ্রী সেম চন্দ্র রায় ও শ্রী জয়দেব চন্দ্র রায়। এর আগে অনুষ্ঠিত যুব বিভাগের সভায় সভাপতিত্ব করেন সুন্দরদীঘি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহ আলী।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল বাতেন, যুব বিভাগের সভাপতি মো. শাহিন আলম ও সেক্রেটারি প্রভাষক আলমাস আলী প্রমুখ।
অমুসলিম শাখার সভাপতি শ্রী মহেন্দ্র নাথ রায় বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগসহ বিভিন্ন দলের কর্মকাণ্ড দেখেছি। তবে জামায়াতের সততা ও আচরণে অনুপ্রাণিত হয়ে আমি তাদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার। মুসলমানদের মতো অন্য ধর্মের মানুষও যেন সমান নাগরিক অধিকার ভোগ করতে পারে, সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে।