মির্জাগঞ্জে ডাঃ সোহেল ও ডাঃ জাবির এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৪:১৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৪:১৭:২৭ অপরাহ্ন
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ উমর ফারুক জাবির এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে  সব শ্রেণী পেশার শত শত নারী পুরুষ ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হাসিনা বেগম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জুয়েল, উপজেলা ছাত্রদল নেতা ইমরুল ইসলাম আলাল, ব্যাবসায়ী সাইফুল ইসলাম আজাদ, সুবিদখালী সরকারি কলেজ শাখার ছাত্রদল নেতা মো. সাব্বির ফরাজী, কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার, গৃহিণী আঞ্জুম আরা বেগম প্রমুখ।  
 
বক্তারা বলেন, ‘সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডাঃ শামসুল ইসলাম সোহেল ও ডাঃ উমর ফারুক জাবির। তারা অসহায় ও গরীব রোগীদের চিকিৎসা সেবা-সহ তাদেরকে ঔষধাদি কেনার জন্য প্রয়োজনে নিজ থেকে আর্থিক সহযোগিতা করতেন। তারা ভালো চিকিৎসক হিসেবে উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।
 
তারা আরও বলেন, সম্প্রতি ডাঃ সোহেল ও ডাঃ জাবির এর বিরুদ্ধে কুচক্রী মহল সাংবাদিকদের দিয়ে মিডিয়ায় মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক সংবাদ প্রচার করে। সেই সংবাদের ভিত্তিতে ডাঃ সোহেল ও ডাঃ জাবিরকে বদলি আদেশ প্রদান করা হয়। এতে আমরা খুবই মর্মাহত হয়েছি। আমরা এই বদলি আদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে তাদের বদলি আদেশ প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি।’

এ সময়, বদলি আদেশ প্রত্যাহারের বাদি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পরে তারা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]