কটিয়াদীতে কৃষকের কষ্ট লাঘবে মানবিক ইউএনওর তাৎক্ষনিক ব্যবস্থা

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০২:৪৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০২:৪৬:১৬ অপরাহ্ন

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও লাহুন্দ এলাকায় হাওর থেকে শস্য আনা-নেওয়া ও স্থানীয়দের দৈনন্দিন চলাচলের জন্য কোনো সড়ক না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন, এলাকাবাসী।

২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। এসময় তিনি স্থানীয়দের দুর্ভোগের কথা শুনে তাৎক্ষণিকভাবে ওই সড়ক নির্মাণ কাজের বরাদ্দের আওতায় নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম বলেন, গ্রামীণ জনগণের চলাচল ও কৃষিজ পণ্য পরিবহন সহজ করতে দ্রুততম সময়ের মধ্যে এই সড়ক নির্মাণের কাজ শুরু হবে। এলাকাবাসী ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]