বোয়ালখালীতে কমিউনিটি ক্লিনিক গুলো আরো গতিশীল কার্যক্রম বিষয়ক সভা

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০১:৪১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০১:৪১:৪৩ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও বোয়ালখালী  উপজেলা প্রশাসন - উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে প্রান্তিক জনগনের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে  উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা)য় অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। 

এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ পরিচালক ডাঃ নাদিম, ডাঃ বিথী মজুমদার। 
এতে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  জাফরিন জাহেদ  জিতি, উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ,, উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া , উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে  রিদুয়ানুল করিম, এ সেমিনারে কমিউনিটি ক্লিনিকে ভূমি দাতা আলহাজ্ব জাকের হোসেন, রফিকুল  ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব সংশ্লিষ্টরা  উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]