তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে রবিবার সন্ধ্যা রাতে মোবাইল কোর্টের অভিযানে মারিয়া কসমেটিকস্ এর মালিক রাশিদুল ইসলাম (২৮) কে মেয়াদ উত্তির্ণ পণ্য বিক্রি করার জন্য ২০ হাজার টাকা জরিমান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা।
ভ্রাম্যমান আদালতের বিচারক জাকিয়া সারওয়ার লিমা বলেন, রবিবার সন্ধ্যা রাতে জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে মেয়াদ উত্তির্ণ পণ্য বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় দোকানের মালিক রাশিদুল কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।