বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের নবীনবরণ

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০১:৩৯:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০১:৩৯:৪৪ পূর্বাহ্ন
 
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
 
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার দুপুরে সংশ্লিষ্ট কলেজ শাখা ছাত্রদল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে কলেজের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক হারুনর রশীদ সরকারের সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইসলাম তপুর পরিচালনায় বক্তব্য দেন।

কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ফখরুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোজাহিদ আহমেদ পাখি, সাজেদুল ইসলাম সজীব, সদস্য সামিউল হক সৌরভ, নবীন শিক্ষার্থী রুবাইয়াত বিনতে পরশ, শামিমা আক্তার তৃপ্তি প্রমুখ। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]