মির্জাগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৮:২৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৮:২৮:০০ অপরাহ্ন
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
পটুয়াখালীর মির্জাগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার ( ২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, মনিটরিং টিম গঠনসহ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

 
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা সকলে মিলেমিশে দুর্গোৎসবকে সফল করতে চাই। ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রেখে এ উৎসব উদযাপন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। পূজার শান্তিপূর্ণ পরিবেশ যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষা ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।’ দুর্গাপূজা চলাকালীন সময়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
 

এ বছর মির্জাগঞ্জ উপজেলায় ১৬ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্যদিয়ে দুর্গাপূজা শুরু হবে। ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজার সমাপ্তি ঘটবে। 
 
 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]