মির্জাগঞ্জে পূজা সামনে রেখে মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৫:৩৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৫:৩৩:৫১ অপরাহ্ন
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
শরতের কাশফুলের সাথে আকাশও জানান, দেয় পূজা আসছে। খরতাপ আর বাদল দিনের রূপ ঝেড়ে ফেলে ধীরে ধীরে বদল ঘটছে প্রকৃতির। বছর ঘুরে কাছে চলে এসেছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। 
 
আগামী ২৮ শে সেপ্টেম্বর মহাষষ্ঠির মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে মির্জাগঞ্জের ১৬ টি মন্ডপে দিনরাত চলছে সাজসজ্জার কাজ। ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫ দিনব্যাপী দুর্গোৎসবের। 
 
এ উৎসবকে ঘিরে মির্জাগঞ্জে প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের রং-তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। নানান রঙ আর তুলির আঁচরে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবি। তাই যেনো ঘুম নেই প্রতিমা শিল্পীদের। রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গাদেবীকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সেই সাথে চলছে পূজা মণ্ডপের সাজসজ্জার কাজ।
 
অপরদিকে,পরিবার পরিজনের জন্য কেনা কাটায় ব্যস্ত সময় পার করছেন, সনাতন ধর্মাবলম্বীরা। ঘরে বাইরে পূজাকে ঘিরে চলছে ব্যস্ততা। জামা কাপড় তৈরি, কেনা-কাটায় সরগরম শহরের বিপণী বিতানগুলো। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে চারপাশে চলছে এখন উৎসবের আমেজ।
 
পুজা আয়োজকরা জানান, এবারে দেবি দূর্গার আগমন ঘটবে গজে, আর যাবে দোলায়, সুজলা সুফলা শষ্য শ্যামলায় ভরে যাবে দেশ আর ভাতৃত্বের বন্ধন ও রোগমুক্তির আশায় অন্যরকম আনন্দে ভাসছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। রকমারী আলোকসজ্জার বর্ণালী বাহারে সাজানো হচ্ছে পুজা মন্ডপ ও তার আশপাশ এলাকা। সব মিলে উৎসবের রংয়ে সাজছে মির্জাগঞ্জ উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ।
 
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল কর্মকার (কালু) বলেন, এবার মির্জাগঞ্জ উপজেলায় ১৬ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার দুর্গা পূজা আরো জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ জন্য উপজেলার বিভিন্ন মন্দিরে সাজসজ্জার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। 
 
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দুর্গা পূজাকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শারদীয় দুর্গাপূজায় প্রতিবছরের ন্যায় এবারও পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্যরা ডিউটিতে থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে পুলিশ থাকবে। এছাড়া পুলিশের মোবাইল টিম কাজ করবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]