কাউখালীতে বিএনপির ওয়ার্ড দলীয় কার্যালয় উদ্বোধন

আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৫:১৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৫:১৭:০৯ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধিঃ
 
পিরোজপুরে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আহসান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ, এম দ্বীন মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও রফিকুল ইসলাম রফিক, বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক বদরুদ্দোজা মিয়া, সৈয়দ বাহাউদ্দিন পলিন, বিএনপি নেতা সায়েম উদ্দিন তালুকদার, শহিদ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সারিফুল আজম সোহেল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]