বুড়িচংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম সেবা

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১০:২৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১০:২৯:৫২ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম (সাপে কাটা ভ্যাকসিন) সেবা চালু রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাপে কাটা রোগীকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এনে জরুরি চিকিৎসার পাশাপাশি অ্যান্টিভেনম দিতে হবে। বিশেষ করে, সাপে কাটার পর দুই ঘণ্টার মধ্যে এই ভ্যাকসিন গ্রহণ করা অত্যন্ত জরুরি।

ডা. মালেকুল আফতাব ভূইয়া আরও বলেন, “অনেক ক্ষেত্রে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁক করতে নিয়ে যাওয়া হয়। এতে সময় নষ্ট হয়ে রোগীর জীবন ঝুঁকিতে পড়ে যায়। তাই ঝাড়ফুঁক না করে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য কমপ্লেক্সে এনে সঠিক চিকিৎসা নিতে হবে।”

উপজেলা স্বাস্থ্য বিভাগ সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]