দূর্গাপুজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৭:২২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৭:২২:৪২ অপরাহ্ন
 
হিন্দু ধর্মালম্বিদের স্টাফ রিপোর্টারঃ
 
বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুর্গাপুর থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম।
 
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব কবি বিদ্যুৎ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক প্রধান শিক্ষক স্বপন সান্যালসহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।
 
পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম বলেন, প্রতিটি পূজা মন্ডপই আমাদের কাছে গুরুত্বপুর্ন। উৎসব মূখর ও শান্তিপূর্ণভাবে পরিবেশ যেনো বিরজ থাকে এ বিষয়ে পুলিশ সর্বদা সোচ্চার থাকবে। এ বিষয়ে সকলকে সজাক থাকার আহবান জানান তিনি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]